Best aia Files Also Know As Project Files For Android Apps For Online Platforms And New Healt and Technology Updates For You !

Search This Blog

Showing posts with label mobile phone. Show all posts
Showing posts with label mobile phone. Show all posts

Sunday, 10 February 2019

February 10, 2019

এমবি শেষ হলে টাকা কাটে?এখন থেকে এমবি শেষ হলে টাকা কাটবে না

দুঃখের ছবি
আজকের ট্রিক,এমবি শেষ হলে টাকা কাটে?এখন থেকে এমবি শেষ হলেও টাকা কাটবে না।সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ট্রিক। কেমন আছেন সবাই ? আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার মোবাইলের এমবি শেষ হলে আপনার মোবাইলের ব্যালেন্স টাকা বাঁচাবেন। আমি এই সমস্যায় আমার মোবাইল লাইফে অনেকবার পরেছি,অনেক টাকা হারিয়েছি।আমরা অনেকেই ছোট প্যাকের এমবি ব্যবহার করি।কিন্তু সমস্যাটা হলো আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেন্স থেকে টাকা কাটে।এই সমস্যায় কেউ পরেনি এমন লোক খুজে পাওয়া খুব মুসকিল। তো এই সমস্যায় যারা পরেছেন তারা আজ সমাধান নিয়ে নিন।

গ্রামীণফোন

এই সমস্যার জন্য গ্রামীনফোন ইজিনেট সেবা চালু করেছে।ইজিনেট চালু করতে প্রথমে আপনার জিপি সিম থেকে ডায়াল করুন *৫০০০*৫৫# ডায়াল করার পর একটা মেসেজ পাবেন।এখন থেকে MB শেষ হলে, আর টাকা কাটবে না।

বাংলালিংক

বাংলালিংক এর জন্য আপনার মোবাইল ফোন থেকে *121*5*1# ডায়াল করে ২( Deactivate all services-excluding Internet)  নাম্বার প্রেস করে দিন ।

রবি

রবি গ্রাহকগন ibuddy app ইন্সটল করে নিন।

টেলিটক,এয়ারটেলের

কোড আমার জানা নেই তবে এর বিকল্প উপায় আমার জানা আছে।এই জন্য মাত্র ১ এমবির Data lock নামে একটি app ডাওনলোড করতে হবে।এখান থেকে ডাওনলোড করুন।app টি ওপেন করে Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন। এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা।
এবার আরামে নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে থাকুন।কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হয়ে গেলে দেখবেন অটোমেটিক ডেটা কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে।
অথবা ভিডিওটি দেখতে পারেন।
আজ এ পযন্তই।এই রকম আরো পোস্ট পেতে আমাদের সাথে থাকুন।খোদা হাফেজ।
Tags:এমবি না থাকলে টাকা কাটবে না,mb শেষ হলে টাকা কেটে নেয়,জিপি,বন্ধ,কেন

Tuesday, 22 January 2019

January 22, 2019

কিভাবে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোন আসল নাকি নকল যাচাই করা যায়

ছবিঃ মোবাইল ফোন
আপনি যে মোবাইলটি কিনতে যাচ্ছেন সেটি আসল ফোন নাকি নকল ফোন তা এখন থেকে জানা যাবে একটি এসএমএস করেই।
এসএমএসের মাধ্যমে মোবাইল ফোন আসল নাকি নকল যাচাই করার জন্য প্রথমে আপনাকে আইএমইআই সম্পর্কে জানতে হবে।আইএমইআই হচ্ছে “ইন্টারন্যাশনাল মোবাইল ইকিউপমেন্ট আইডেন্টি”। মূলত প্রত্যেক মোবাইল ফোনে একটি করে ইউনিক আইডেন্টফিকেশন দেয়া থাকে ফোনটিকে শনাক্ত করার জন্য।প্রত্যেক মোবাইল ফোন ক্রয় করার সময় প্যাকেট এর গায়ে আইএমইআই লেখা থাকে অথবা আপনি সেই মোবাইল ফোনের ডায়েল প্যাডে *#০৬# চাপলে পেয়ে যাবে ১৫ ডিজিট এর আইএমইআই কোড।আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস দিয়ে আইএমইআই কোডটি লিখে ১৬০০২ নাম্বারে পাঠিয়ে দিলেই পরের মেসেজে জানিয়ে দেয়া হবে আপনার ফোনটি আসল নাকি নকল।
বাংলাদেশের অন্যতম অনলাইন সংবাদপত্র(mtnews24.com)থেকে জানা যায় যে,অবৈধ ও চোরাই পথে মোবাইল আমদানির কারণে বৈধ আমদানিকারক ও দেশীয় মোবাইল ফোন শিল্প রক্ষায় নতুন এক উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে BTRC। এই লক্ষ্যে ফোনের ডাটাবেইজ তৈরি করা হয়েছে।BTRC কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে মাত্র একটি শর্টকোডে এসএমএস করেই গ্রাহক জানতে পারবেন তিনি যে মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন সেটি আসল ফোন না নকল ফোন। সাধারনত ফোন আমদানির জন্য BTRC কাছ থেকে অনুমোদন নিতে হয়। বিটিআরসিতে একটি নমুনাও দিতে হয় আমদানিকারকদের। কিন্তু রাজস্ব ফাঁকি দিয়ে নামে-বেনামে বিভিন্ন অসাধু মহল মোবাইল হ্যান্ডসেট নিয়ে আসে অবৈধ পথে।
বিটিআরসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘16002’ শর্টকোডে এসএমএস করে পছন্দের মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি) নাম্বার দিলে জানা যাবে সেটি আসল বা বৈধ কিনা।
mtnews24 থেকে আরোঃhttps://bit.ly/2FQ3MIN

Friday, 16 November 2018

November 16, 2018

How To make temple Run Game with appybuilder, thunkable, kodular,( Free Aia)

Hello guys,Today I gonna share with you,

How To make temple Run Game with appybuilder, thunkable, kodular,( Free Aia)



You can earn also from this app by adding some AdSense Ad on this app.

First see some screen shots 👇🏿












I hope you want to make this app.if you want flow 👇🏿these steps.
First you need to download this app aia
For dowloading this app aia click here👉🏽 download

Now Go to This website 👉🏽http://www.gold.appybuilder.com


Then sign up with Google.

Flow screenshot mouse cursor



After click on project select import Aia from my computer



& Then click on choose file & chosse from your file the Aia you download.


After uploading your file click on ok.& Then wait for few seconds.
& Automatically open this page👇🏿

First you need to change this app name & logo.

In the mouse coursor here you can change this app name.find this & change your app name.


& Then we need to change this app icon.click on the mouse cursor In screen shot 👇🏿



& Upload your app icon by followings screen shot 👇🏿



After clicking choose file choose a photo do you want like a logo of this app then click on ok.


Now our app logo & name has been changed.


Now it's time to change ad units.
By changing ad unit in this app you can show your admob  ad.& You can earn from this app.

For knowning how to create admob account & generate ad unit watch this vedio
👇🏿



If you have admob account & you already genarate ad unit flow these screen shot.

Click on admob 1

& Remove older ad unit & past here your banner ad unit.


& Do same process with here admob intertial 1 & 2.
Here you need to past intertial ad unit.

Our app is ready to build.

Flow these screen shot & the download the app.


Click on build & then click on app(save apk to my computer)


& After finishing this progress bar you can see the download option.



Congratulation you made a game.

Vedio tutorial Coming Soon

For vedio tutorial notification.
Subscribe my channel and press the bell icon for get notification of this vedio
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
👇🏿







Saturday, 30 June 2018

June 30, 2018

বাংলা টু ইংলিশ ডিকশনারি ডাওনলোড করুন

বাংলা টু ইংলিশ ডিকশনারি
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় ভালোই আছি।আজ নতুন একটি বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপ নিয়ে হাজির হয়েছি।অ্যাপটি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাওনলোড করতে পারবেন।অ্যাপটির নানা ধরনের ফিচার আমার কাছে ভালো লেগেছে।তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।আসলে অনেকদিন পর আজকে একটু লেখালেখি করতে বসলাম।তো চলুন দেখে নেয়া যাক বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপটির ফিচার।
১.বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপটি দিয়ে আপনি খুব সহজে ইংলিশ থেকে বাংলা ও বাংলা থেকে ইংলিশ করতে পারবেন।১ ডিলে দুই পাখি।মানে হলো একটি অ্যাপ দুইটি অ্যাপ এর সমান কাজ করবে।
২.যেকোনো ওয়ার্ড সেভ করে রাখতে পারবেন।যেসব ওয়ার্ড সেভ করে রাখবেন সেই ওয়ার্ডগুলা আপনি ইচ্ছা করলে আপনার ফোনে/মেমরিতে সারাজীবন সেভ করে রাখতে পারবেন।
৩.বাংলা টু ইংলিশ ডিকশনারী অ্যাপটিতে ওয়ার্ড নিয়ে গেম খেলতে পারবেন।গেমটি চালু করলে আপনি আগে যে ওয়ার্ড গুলো সার্চ করেছিলেন কেবল সেই ওয়ার্ড গুলাই দেখাবে।আপনি প্রতিটা শব্দের উত্তর দিয়ে আগের ওয়ার্ড গুলা রিভিশন দিতে পারবেন।
৪.অ্যাপটিতে দারুন দারুন থিম পাবেন।যেগুলা আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন।অ্যাপটির ব্যাকগ্রাউন্ড এ আপনার পছন্দ অনুযায়ী কোন ছবি লাগাতে পারবেন।
৫.বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো নোটিফিকেশন বার।আপনি চাইলে অ্যাপটির নোটিফিকেশন বার আপনার ফোনে চালু করতে পারবেন।আপনি যখন খুব ব্যস্ত থাকবেন তখন নোটিফিকেশন বার টান দিয়ে ক্লিক করে ওয়ার্ড টাইপ করলে আপনার ফলাফল পেয়ে যাবেন। মানে হলো অ্যাপটি আপনার গুরুত্বপূর্ণ সময় বাচাবে।
৬.অ্যাপটির আরো একটি বড় সুবিধা হলো আপনি কোনো শব্দের সঠিক উচ্চারণ করতে না পারলে pronounce এ ক্লিক করলেই সঠিক উচ্চারণ বলে দেবে।
এককথায় অ্যাপটি দারুন।আরো নানা ধরনের সুবিধা আপনি পাবেন এই বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপটিতে।
অ্যাপটির কিছু স্কিনশট দেয়া হলোঃ
বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপ

বাংলা টু ইংলিশ ডিকশনারি অ্যাপ

আশা করি টিউনটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো অ্যাপ রিভিউ পেতে কিভাবে২৪ ডট কম এর সাথেই থাকুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।

Friday, 29 June 2018

June 29, 2018

কিভাবে যেকোনো অডিও গানকে কেটে রিংটোন তৈরি করা যায়


রিংটোন মেকার অ্যাপ
হাই বন্ধুরা,সবাই কেমন আছেন?আমি আল্লাহর রহমতে ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।আজকের ট্রিকটি হচ্ছে যেভাবে  যে কোনো গান/অডিও কেটে রিংটোন তৈরি করবেন।আসলে অনেক গান আছে যে গুলার শব্দ,সুর,গান খুব ভালো লাগে।আর সেই গান যখন রিংটোনে দেন তখন শুধু মাত্র গানের প্রথম অংশটুকুই বাজে।আপনি আপনার পছন্দের অংশটুকু দিতে চাচ্ছেন কিন্তু শুধু প্রথম অংশটুকু যদি বাজে তাহলে আপনার চাহিদা পূরন হলো না।এই   ট্রিকটি দেখে আপনি সহজেই যে কোনো অডিও গানের যে কোনো অংশ কেটে রিংটোন বানাতে পারবেন।আসলে আমি যখন প্রথম এন্ড্রয়েড ফোন ব্যবহার করি তখন আমার একটি গানের সুর পছন্দ হয়।তখন আমি একটি অ্যাপ ব্যবহার করে রিংটোন সেট করি।চলুন যেকোন অডিও গানকে কেটে মোবাইল এর রিংটোন বানান টিউটোরিয়ালটি দেখা যাক।Best Ringtone maker App

কিভাবে অডিও গানকে কেটে মোবাইল এর রিংটোন বানাবো

  1. অডিও গানকে কেটে রিংটোন বানাতে প্রথমে গুগল প্লেষ্টোর থেকে Ringtone Maker নামে অ্যাপটি ইন্সটল করে নিন অথবা এই লিংকে ক্লিক করে ইন্সটল করুন।
  2. অসাধারণ Ringtone Maker  অ্যাপটি ইন্সটল হয়ে গেলে,আপনার ফোনের মেনু থেকে অ্যাপটি ওপেন করুন।
  3. ওপেন করা হয়ে গেলে অ্যাপটি কিছু পারমিশন চাইবে,সকল পারমিশন Allow করে দিন।এলাও করা হয়ে গেলে আপনার পছন্দের গানটির(আপনি যে গানটি কেটে রিংটোন বানাতে চান)ডান পাশের মেনুতে ক্লিক করুন।
    রিংটোন বানান
  4. এবার মেনু থেকে Edit লেখায় ক্লিক করুন।
    রিংটোন তৈরি
  5. এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে ফেলুন।বাম পাশের কাটা টা হলো রিংটোন এর শুরু এবং ডান পাশের কাটা হলো রিংটোন এর শেষ।সবশেষে রিংটোনটি Save করে ফেলুন।
    রিংটোন মেকার অ্যাপ
আশা করি ট্রিকটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো ট্রিক পেতে কিভাবে২৪ ডট কম এর সাথে থাকুন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দেয়ার চেষ্টা করবো।সবাই ভালো থাকুন।খোদা হাফেজ।

Monday, 25 June 2018

June 25, 2018

জিপ ফাইল কি?জিপ ফাইল আনজিপ করার নিয়ম

জিপ ফাইল

জিপ ফাইল কি?

Zip শব্দের বাংলা অর্থ হচ্ছে সংকুচিত করা।জিপ হচ্ছে এমন একটি সফটওয়্যার যার ভেতর অনেক ফাইল থাকে।সহজ কথায় বলতে গেলে,ধরুন আপনার শার্ট,প্যান্ট,টি-শার্ট ইত্যাদি যখন আপনার ব্যাগের থাকে।
এখানে আপনার ব্যাগটিকে বলা যেতে পারে জিপ আর শার্ট,প্যান্ট ও টি-শার্টকে বলা যায় যেকোনো ফাইল।আসলে যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে কিছু ফাইল আপলোড করতে যায় তখন জিপ আকারে ফাইল আপলোড করে।কারন এক একটি ফাইল আপলোড দিতে গেলে অনেক সময় নষ্ট হয় তাই জিপ আকারে আপলোড করা হয়।আর যারা ফাইলটি ডাওনলোড করতে যায় তাদের সুবিধা হয় কারন তাদের এক একটি করে ফাইল ডাওনলোড করা লাগে না।যখন কোনো ওয়েবসাইট থেকে জিপ ফাইল ডাওনলোড করবেন,তখন জিপ আনজিপ করে নিতে হবে।

জিপ ফাইল আনজিপ করার নিয়ম

  1. জিপ ফাইলকে আনজিপ করতে প্রথমে গুগল প্লেষ্টোর থেকে Es file explorar অ্যাপটি ইন্সটল করে নিন।
    জিপ আনজিপ
  2. আপনার সাধের এন্ড্রয়েড ফোনের মেনু থেকে Es file explorar অ্যাপটি ওপেন করুন।অ্যাপটি কিছু পারমিশন চাইবে আপনি সব পারমিশন গুলা এলাও করে দিন।তারপর আপনি যে জিপটিকে আনজিপ করতে চান তার উপর চেপে ধরে ডান পাশের মেনু ক্লিক করুন।
    আনজিপ জিপ
  3. এবার "Extract to"তে ক্লিক করুন।
    জিপ zip
  4. সবশেষে "ok" লেখায় ক্লিক করলে জিপ ফাইল আনজিপ হয়ে একটি ফোল্ডার হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।প্রযুক্তি বিষয়ক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Tuesday, 19 June 2018

June 19, 2018

এন্ড্রয়েড ফোনের পাওয়ার বাটন চেপে কল কাটবেন যেভাবে

ফোনের পাওয়ার বাটন
এন্ড্রয়েড ফোনে কথা বলার পর যখন আমাদের কথা বলা শেষ হয়ে যায় তখন আমরা মোবাইল ফোনের দিকে তাকিয়ে লাল বাটনে ক্লিক করে কল কেটে দেই।আমাদের সমাজে অনেক লোক আছে যাদের সময় খুব কম।তারা খুবই ব্যস্ত।তারা সবসময়,সময় বের করার চেষ্টা করে।যদি এমন হয় এন্ড্রয়েড ফোনে কথা বলার পর পাওয়ার বাটন চাপ দেয়ার সাথে সাথেই কল কেটে যায়।তাহলে আপনার কিছুটা সময় বাঁচবে।ঠিক এরকমের একটি দারুন ট্রিক আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি।চলুন কথা না বলে কাজে যাওয়া যাক।
  1. মোবাইল ফোনের পাওয়ার বাটন চেপে কল কাটতে প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনের Settings থেকে Accessibility তে যান।
    ফোন পাওয়ার বাটন
  2. সবশেষে Power button ends cell টি অন করে দিন।
    এন্ড্রয়েড পাওয়ার বাটন
এখন আপনাকে কেউ যদি ফোন করে আপনি কল ধরে কথা বলে পাওয়ার বাটন চাপ দেয়ার সাথে সাথেই দেখবেন কল কেটে গেছে।
এই অসাধারণ ট্রিকটি আপনার বন্ধু ও প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Wednesday, 13 June 2018

June 13, 2018

যেভাবে ফোন নাম্বার গোপন/হাইড করে যেকোন নাম্বারের সাথে কথা বলবেন

ফোন নাম্বার হাইড করে কল
আজকের টিউটোরিয়াল,যেভাবে মোবাইল নাম্বার গোপন/হাইড করে যেকোন নাম্বারের সাথে ফ্রিতে কথা বলবেন।প্রত্যেকটা জিনিসের সুবিধাও যেহেতু আছে অসুবিধাও আছে।তেমনি বিজ্ঞানেরও সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে।বর্তমানে খবরের পাতায় দেখা যাচ্ছে,ফোন নাম্বার হাইড করে  ব্লাকমেইল,মুক্তিপণ সহ নানা ধরনের অপরাধ ঘটছে।কিন্তু তারা এসব অপরাধ কিভাবে করছে,সেটা তো জানার বিষয়।প্রায় অপরাধকারী কিছু অ্যাপ/সফটওয়্যার ব্যবহার করে এসব অপরাধ মূলক কাজ করে যাচ্ছে।এখন প্রশ্ন হচ্ছে এই সকল অপরাধমূলক সুবিধা দিয়ে এসব অ্যাপ/সফটওয়্যার এর লাভ কি?এই সকল অ্যাপ প্রথমে আপনাকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিবে।পরবর্তীতে আপনাকে বিজ্ঞাপন দেখে ক্রেডিট অর্জন করার ফলে Phone নাম্বার হাইড করে ফ্রিতে কল করার সুযোগ দিবে।আর এই বিজ্ঞাপন দেখার কারনে তাদের অর্থ আয় হবে।এসকল অ্যাপ প্রচুর ইনকাম করে থাকে।

যেভাবে মোবাইল ফোন নাম্বার গোপন/হাইড করে যেকোন নাম্বারের সাথে ফ্রিতে কথা বলবেন।
নাম্বার হাইড

এমনই একটি অ্যাপ Ggfone.অ্যাপটির সাইজ মাত্র ২৬.০৪ এমবি।তবে আপনি এসব অ্যাপ দিয়ে আপনি কখনো অপরাধ করবেন না।আপরাধী একদিন না একদিন ধরা খায়ই।আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন।আপনি কোনো সমস্যায় পড়লে আমরা কোনো দায়ী বদ্ধ নই।
Install Ggfone.apk
আপনার প্রিয়জন/বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Thursday, 31 May 2018

May 31, 2018

পাওয়ার/ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে?ফোনের টাচে ক্লিক করে স্কিনশট নিন

পাওয়ার/ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে?ফোনের টাচ এ ক্লিক করে স্কিনশট নিন।
ফোনের পাওয়ার বাটন অথবা ভলিউম বাটন নষ্ট হয়ে যায় অনেকের।তাদের ফোনে স্কিনশট নিতে সমস্যা হয়ে যায়।বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে ব্লগিং করে।এই রকম সমস্যা থেকে বাচতে উপায় আছে কি?উপায় তো আছেই।অনেকের এন্ড্রয়েড ফোনের বাটন ঠিকমতো কাজ করে না।কোন কারনে দ্রুত screenshot নেওয়ার প্রয়োজন পড়লে পাওয়ার/ভলিউম বাটন চেপে নিতে দেরি হয়ে যায়।তাই আজকে আপনাদের একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব,অ্যাপ টি দিয়ে স্কিন এ টাচ করে বা আপনার ফোন ঝাঁকিয়ে স্কিনশট নিতে পারবেন।ফোন ঝাকিয়ে বা টাচ করে স্কিনশট নিতে Touch Screenshot অ্যাপ টি ইন্সটল করে নিন।যাদের ফোন নন-রুট তাদের ফোনে সাপোর্ট করবে।যাদের ফোন এন্ড্রয়েড ৫+ শুরুমাত্র তাদের ফোনে সাপোর্ট করবে।


যারা পাওয়ার/ভলিউম বাটন নষ্ট হওয়ার কারনে Screenshot নিতে পারছে না,তাদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Monday, 21 May 2018

May 21, 2018

এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড।


জেনে নিন এন্ড্রয়েড ফোনের সকল গুরুত্বপূর্ণ কোড।আপনার হাতের এন্ড্রয়েড ফোনের বিষয়ে জানতে নিচের কোড গুলি ডায়েল করুন।1.Battary Phone – *#*#4636#*#*
এন্ড্রয়েড ফোনের ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
2.Touch screen version – *#*#2663#*#*
আপনার এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন ভার্সন কত তা জানতে উপরের কোডটি ডায়েল করুন।
3.Display Test code– *#*#
ডিসপ্লে চেক করতে উপরের কোডটি ডায়েল করুন।
3.Ram Version – *#*#3264#*#*
আপনার এন্ড্রয়েড ফোনের সঠিক রাম জানতে উপরের কোড ডায়েল করুন।
4.Wifi Mac Address – *#*#232338#*#*
আপনার এন্ড্রয়েড ফোনের wifi mac address জানতে উপরের কোড ডায়েল করুন।5.Bluetooth details – *#*#232337#*#*
এন্ড্রয়েড ফোনের ব্লুটুথ এর সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
6.GPS test – *#*#1472365#*#*
এন্ড্রয়েড ফোনের GPS টেস্ট করতে উপরের কোড ডায়েল করুন।
7.Data cabol control – *#872564#
এন্ড্রয়েড ফোনের ডাটা কন্ট্রোল করতে উপরের কোড ডায়েল করুন।
8.Camera details – *#*#34971539#*#*
আপনার ক্যামেরা আসলে কত মেগা ও ক্যামেরার সন ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
9.Dump Sistem mode *#900#
এইটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ এই কোড ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সিস্টেম মোড জানতে পারবেন।
10.Digonasic Confiure – *#9090#
এন্ড্রয়েড ফোনের Digonasic Confiaure জানতে উপরের কোড ডায়েল করুন।11.Hardwar/Softwar – *#12580*369#
এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা ব্যবহার করে আপনার এন্ড্রয়েড ফোনের সফটওয়্যার ও হার্ডওয়ার এর ইনফো জানতে পারবেন।
12.Vibrate Blacklight – *#*#0842#*#*
এন্ড্রয়েড ফোনের Vibrate Blacklight এর ইনফো দেখতে উপরের কোড ডায়েল করুন।12Touch screen code – *#*#
এন্ড্রয়েড ফোনের ট্যাচ স্ক্রিন এর কার্জপনালি দেখতে উপরের কোড ডায়েল করুন।
13.FTA version – *#*#1111#*#*
এন্ড্রয়েড ফোনের FTA ভার্সন দেখতে উপরের কোড ডায়েল করুন।
14.Factory hard reset – *#*#778t0#*#*
এন্ড্রয়েড ফোনের যদি Factory hard reset করতে উপরের কোড ডায়েল করুন।
15.Battary Phone – *#*#4636#*#*
ব্যাটারির সব ইনফো জানতে উপরের কোড ডায়েল করুন।
16.Lock Status – *#7465625#
আপনার লোক স্টেটাস দেখতে উপরের কোড ডায়েল করুন।
17.IMEI Code – *#06#
এন্ড্রয়েড ফোনের IMEI কোড জানতে উপরের কোড আপনার মোবাইলে ডায়েল করুন।
18.Reset Phone – *2767*3855#
এন্ড্রয়েড ফোনের রিসেট করতে উপরের কোডটি ব্যবহার করা হয়।
19.Packets luphatest – *#*#0283#*#*
এন্ড্রয়েড ফোনের Packets luphatest এর ইনফো জানতে উপরের কোড ডায়েল করুণ।
মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিসপ্লে।
আর আপনি যদি কোন 2nd হ্যন্ড মোবাইল ক্রয় করেন তাহলে উপরের কোড ডায়েল করে ডিসপ্লে টেস্ট করতে পারেন।
20.PDA and firmware version -*#*#1234#*#*
21.ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড-*#*#0842#*#*
22.প্রক্সিমিটি সেন্সর টেস্ট-*#*#0588#*#*
আপনার বন্ধুদের জানিয়ে দিতে এখনই শেয়ার করুন।

Saturday, 19 May 2018

May 19, 2018

ভিডিও সাবটাইটেল কি?কিভাবে সাবটাইটেল দিয়ে ভিডিও দেখা যায়

ভিডিও সাবটাইটেল
ভিডিও সাবটাইটেল কি?

সহজ ভাষায় ভিডিও সাবটাইটেল হলো ভিডিওর নিচে প্রদর্শিত ভাষা অনুবাদক বাক্য।আরো সহজ ভাষায় বলতে গেলে ইংরেজি সিনেমার নিচে যে বাংলা বা অন্য কোনো ভাষা থাকে তাকেই সাবটাইটেল বলে।যা যে কোনো ভাষাকে অন্য ভাষীকে ভিডিও বুঝতে সহজ করে।নিচের ছবিটি দেখে হয়তো বুঝতে পারবেন।
সাবটাইটেল
ভিডিও সাবটাইটেল বহুল ব্যবহ্রত একটি পদ্ধতি।ভিডিও সাবটাইটেল বিভিন্ন ফরমেট হতে পারে।যেমন:srt ও smi ইত্যাদি।

ভিডিও সাবটাইটেল এর সুবিধাঃ

  • ভিডিও সাবটাইটেল এর মাধ্যমে আপনি সহজে ভিডিও বুঝতে পারবেন। 
  • এন্ড্রয়েড ডিভাইস এ সাপোর্ট করে তাই আপনার হাতের স্মার্টফোন দিয়েই সাবটাইটেল ব্যবহার করতে পারবেন।
  • গুগলে যেকোনো সিনেমার সাবটাইটেলের নাম লিখে সার্চ করলে সহজেই ডাওনলোড করতে পারবেন।

যেভাবে সাবটাইটেল ডাওনলোড করবেন।

সাবটাইটেল ডাওনলোড করার জন্য গুগলে সার্চ করলে হাজারো ওয়েব সাইট পাওয়া যায়। তবে এর মধ্যে বাংলা সাবটাইটেল পাওয়ার জন্য ভালো ওয়েবসাইট তো অবশ্যই আছে।
  1. সাবটাইটেল ডাওনলোড করার জন্য প্রথমে এই লিংকে যান।
    সাবটাইটেল ডাওনলোড করবেন যেভাবে।1
  2. সার্চ বারে আপনার পছন্দের সিনেমার নাম লিখে সার্চ করুন।
    সাবটাইটেল ডাওনলোড করবেন যেভাবে।
  3. ভিডিও কোয়ালিটি অনুযায়ী বাংলা ভাষার  সাবটাইটেল টি ডাওনলোড করুন।
ডাওনলোডকৃত ফাইল টি জিপ আকারে থাকবে আপনাকে আনজিপ করে নিতে হবে।

সাবটাইটেল দিয়ে ভিডিও দেখবেন যেভাবে। 

  1. প্রথমে আপনার Mx player এ গিয়ে, একটি ভিডিও চালিয়ে মেনু অপশন থেকে Subtitle এ ক্লিক করুন।
    সাবটাইটেল-mx player
  2. সবশেষে "Open" লেখায় ক্লিক করে আপনার সাবটাইটেল টি সিলেক্ট করে দিন আর উপভোগ করুন আপনার পছন্দের মুভি।
    যারা সাবটাইটেল কি জানে না তাদের জানিয়ে দিতে এখন-ই শেয়ার করুন।